বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড; ৬৪ জেলা থেকে বিশেষ সম্মাননা পাচ্ছেন যারা

দেশের তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতি জেলা থেকে একজন করে মোট ৬৪ জন প্রবীণ ও গুণী সাংবাদিককে বিশেষ সম্মাননা দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সোমবার (৩০মে) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক জমকালো অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননাপত্র তুলে দেয়া হবে। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে অনুসন্ধানী সাংবাদিকতায় অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে গুণী সাংবাদিকদের এই সম্মাননা দেয়া হচ্ছে।

জানা গেছে, বিভিন্ন ক্যাটাগরিতে ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ পাচ্ছেন ১১ জন অনুসন্ধানী সাংবাদিক।

এ উপলক্ষে গুণী সাংবাদিকদের বিশেষ সম্মাননা দেয়ার উদ্যোগ গ্রহণ করে বসুন্ধরা গ্রুপ। গুণী সাংবাদিকদের দেয়া হবে নগদ অর্থ, সম্মাননা স্মারক এবং উত্তরীয়।
৬৪ জন সাংবাদিকের মধ্যে রাজশাহী বিভাগের আটজন হলেন রাজশাহীর মো. তৈয়বুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের মোঃ তসলিম উদ্দিন, নাটোরের এসএম মনজুর উল হাসান, পাবনার রণেশ মৈত্র, সিরাজগঞ্জের রফিকুল আলম খান, জয়পুরহাটের আছাদুল ইসলাম আসাদ, নওগাঁর মোঃ নবির উদ্দীন ও বগুড়ার এএসএম খবিরুল হক (সমুদ্র হক)।

রংপুর বিভাগের গুণী সাংবাদিকরা হলেন লালমনিরহাটের এসএম শফিকুল ইসলাম, কুড়িগ্রামের মো. শাহাবুদ্দিন, ঠাকুরগাওঁয়ের মো. আব্দুল লতিফ, রংপুরের সদরুল আলম দুলু, পঞ্চগড়ের আমীর খসরু লাবলু, দিনাজপুরের চিত্ত ঘোষ, নীলফামারীর মো. শামসুল ইসলাম ও গাইবান্ধার গোবিন্দলাল দাস।

ময়মনসিংহ বিভাগ থেকে পাচ্ছেন জামালপুরের এ এ কে মাহমুদুল হাসান দারা, ময়মনসিংহের আব্দুর রাজ্জাক, নেত্রকোনার মো. আব্দুস সালাম ও শেরপুরের সুশীল মালাকার।

ঢাকা বিভাগ থেকে পাচ্ছেন ঢাকা জেলার মো. শফিক চৌধুরী, নারায়ণগঞ্জের হাফিজুর রহমান মিন্টু, মুন্সিগঞ্জের রশীদ আহমদ, নরসিংদীর নিবারণ চন্দ্র রায়, কিশোরগঞ্জের সুবীর বসাক, মানিকগঞ্জের সাইফুদ্দিন আহমেদ নান্নু, রাজবাড়ির মোহাম্মদ সানাউল্লাহ, গোপালগঞ্জের রবীন্দ্র নাথ অধিকারী, ফরিদপুরের এসএম তমিজ উদ্দিন, মাদারিপুরের মো. শাহজাহান খান, শরিয়তপুরের আব্দুস সামাদ তালুকদার, টাঙ্গাইলের দুর্লভ বিশ্বাস ও গাজীপুরের মো. নজরুল ইসলাম বাদামী।

খুলনার বিভাগ থেকে সম্মাননা পাচ্ছেন বাগেরহাটের এ.বি.এম. মোশাররফ হুসাইন, চুয়াডাঙ্গার মো. কামরুল আরেফিন, যশোরের অধ্যাপক মসিউল আযম, ঝিনাইদহের বিমল কুমার সাহা, মাগুরার ফারুক আহমদ, খুলনার কাজী মোতাহার রহমান, সাতক্ষীরার চৌধুরী সুভাষ চন্দ্র, নড়াইলের ভক্ত সরকার, মেহেরপুরের তোজাম্মেল আযম ও কুষ্টিয়ার আবদুর রশীদ চৌধুরী।

চট্টগ্রাম বিভাগের গুণী সাংবাদিকরা হলেন চট্টগ্রাম জেলা থেকে নাছির উদ্দিন চৌধুরী, কুমিল্লার আবুল হাসানাত বাবুল, ফেনীর ওছমান হারুন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়ার মোঃ আরজু মিয়া, রাঙ্গামাটির এ কে এম মকছুদ আহমেদ, নোয়াখালীর একেএম জুবায়ের, চাঁদপুরের গোলাম কিবরিয়া, লক্ষীপুরের হোসাইন আহমেদ হেলাল, কক্সবাজারের প্রিয়তোষ পাল পিন্টু, খাগড়াছড়ির তরুণ কুমার ভট্টাচার্য ও বান্দরবানের প্রিয়দর্শী বড়ুয়া।

বরিশাল বিভাগ থেকে রয়েছেন বরিশাল জেলার মানবেন্দ্র বটব্যাল, ঝালকাঠির মানিক রায়, পটুয়াখালীর আমিরুল ইসলাম, পিরোজপুরের মাহমুদ হোসেন শুকুর, ভোলার এম. হাবিবুর রহমান ও বরগুনার চিত্তরঞ্জন শীল।

এছাড়াও সিলেট বিভাগ থেকে রয়েছে সিলেট জেলার আব্দুল মালিক চৌধুরী, মৌলভীবাজারের আহমদ সিরাজ, হবিগঞ্জের চৌধুরী ফজলে নূর ইসমত ও সুনামগঞ্জের মো. ইকবাল হোসেন কাগজী। ইতোমধ্যে গুণীজন সাংবাদিকরা সারাদেশ থেকে এসে ঢাকায় অবস্থান করছেন।

প্রবীণ ও গুণী সাংবাদিকদের ঘিরে অন্যরকম আয়োজনের সাক্ষী হচ্ছে আইসিসিবি। পুরো অনুষ্ঠানটি রূপ নিবে প্রবীণ ও নবীন সাংবাদিকদের মিলনমেলায়।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংসদ সদস্যবৃন্দ, বুদ্ধিজীবি, জ্যেষ্ঠ সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সরকারি- বেসরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ কর্তাব্যাক্তিগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। উপস্থাপনায় থাকবেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা বুবলি।

অনুষ্ঠানটি একযোগে দেশের বেশকিছু টেলিভিশন, গণমাধ্যমগুলোর ডিজিটাল মাধ্যমসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচারবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছেবিস্তারিত পড়ুন

  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে
  • জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
  • বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ