বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ বিশ্বমানের শিক্ষার্থী তৈরি করছে : বাহাউদ্দিন নাছিম

আজ বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। আমাদের দেশের মর্যাদা বাড়াচ্ছে। বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সন্তানেরা পড়াশোনা করছে। এই সব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। তিনি শিক্ষার্থীদের বিশ্বমানের করতে ও উচ্চ শিক্ষায় বিশ্বব্যাপী পড়ার জন্য ব্যাপক সুযোগ তৈরি করে দিয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) অস্ট্রেলিয়ায় কৃষি বিষয়ে অধ্যয়নরত নিউ ক্যাসেল ইউনিভার্সিটির ২৫ জন পিএইচডি ফেলো ও বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। বাংলাদেশ বিশ্বমানের শিক্ষার্থী তৈরি করছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সফলতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ছাত্র-ছাত্রীরা শিক্ষাক্ষেত্রে ব্যাপক সুযোগ পাচ্ছে। কর্মক্ষেত্রেও আমাদের সন্তানদের ব্যাপক সুযোগ দেয়া হয়। পড়াশোনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় সব সময় শিক্ষার্থীদের সহযোগিতা করে।

তিনি বলেন, কৃষিবিদদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মানিত করে গিয়েছিলেন। এখন তার কন্যা শেখ হাসিনাও তাদের উপযুক্ত সম্মান দিচ্ছেন। কৃষি বিষয়ে যারা দেশের বাহিরে পড়াশোনা করছে তারা ভালো করছে। তাদেরকে বিভিন্নভাবে সরকার সহযোগিতা করছে।

এ সময় পিএইচডি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিয়ে সুযোগ, সমস্যা ও সম্ভাবনার কথা মন দিয়ে শুনেন বাহাউদ্দিন নাছিম। পরে তিনি নিউ ক্যাসেল ইউনিভার্সিটির কলেজ অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট এর ডিরেক্টর অজয়ান বিনুর সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় নাছিম বাংলাদেশ থেকে আসা ছাত্রদের সমস্যাগুলো, উচ্চ শিক্ষার্থে এবং কৃষি গবেষণায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের দ্বিপাক্ষিক দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করার ওপর জোর দেন। এই আলোচনায় আরও অংশ নেন কৃষিবিদ ইনস্টিটিউশন অস্ট্রেলিয়ার সভাপতি এবং ইউনিভার্সিটি অব সিডনির প্ল্যান্ট ব্রিডার গবেষক ড. আব্দুস সাদেক।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্মবিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • আজ শেষ হচ্ছে গুড় পুকুরের মেলা, স্থাপনা সরাতে সময় পাচ্ছেন ব্যবসায়ীরা
  • সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
  • রাজশাহীতে ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
  • ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি
  • নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় ইলিশ শিকার, নদীপাড়ে হাট
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী
  • নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী
  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন