বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাভিশন টিভি চ্যানেলের কান্ট্রি ডেস্ক ইনচার্জ সাতক্ষীরার সন্তান শাফিন খানের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

প্রেসবিজ্ঞপ্তি: বাংলাভিশনের কান্ট্রি ডেস্ক ইনচার্জ ও সিনিয়র নিউজরুম এডিটর সাতক্ষীরার কৃতি সন্তান শাফিন খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৯ মে) বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশে আসার পথে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘ উনিশ বছর ধরে বাংলাভিশনে একনিষ্ঠভাবে কাজ করে আসছেন। বিকাল ৪টায় ঢাকাস্থ বাংলাভিশন অফিসের সামনে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে তাকে আনা হচ্ছে খুলনা শহরের রয়েল মোড়ের তালতলা এলাকায় তার বড় ভাই মামুন খানের বাড়িতে। সেখানে মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাকে টুথপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।

শাফিন খানের জন্ম ও বেড়ে ওঠা সাতক্ষীরা শহরের মুনজিতপুরে। তিনি মুনজিতপুর এলাকার মরহুম আব্দুল মুকিত খানের ছেলে। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

তার মৃত্যুতে বাংলাভিশন পরিবারসহ তার নিজ জন্মভুমিতে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, নির্বাহী সদস্য যথাক্রমে অ্যাড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব মোল্যা, কাজী জামাল উদ্দীন মামুন, আব্দুস সামাদ এবং আসাদুজ্জামান সরদার মধু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু