রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রে ডাকাতের হামলায় আহত পাঁচ

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগের মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে সশস্ত্র ডাকাতদল।

ডাকাতের হামলায় দুইজন আনসার সদস্যসহ বিদ্যুৎকেন্দ্রের পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ৫০ থেকে ৬০ জনের অস্ত্রধারী একদল ডাকাত রামপালের এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়।

আহতদের মধ্যে দুইজনকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি তিনজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ডাকাত বিদ্যুৎকেন্দ্রের ডি ব্লকে প্রবেশের চেষ্টা করে।

এসময় গেটে থাকা ব্যাটেলিয়ন আনসার সদস্যরা বাঁধা দিলে তাদের ওপর ডাকাতরা হামলা চালায়।

আনসার সদস্যদের ডাক চিৎকারে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব নিরাপত্তাকর্মীরা ছুটে এলে ডাকাতরা তাদের উপরেও হামলা চালায়।

আনোয়ারুল আজিম আরো জানান, বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ লুটের জন্য ডি ব্লকে প্রবেশের চেষ্টা করে ডাকাতরা।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওই কর্মকর্তা।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে বুধবার রাত থেকে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

সন্ধান মেলেনি অপহৃত ম্যানেজারের, আতঙ্কে স্থানীয়রাসন্ধান মেলেনি অপহৃত ম্যানেজারের, আতঙ্কে স্থানীয়রা। ওসি সোমেন দাশ আরো বলেন, এরি মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে ধরে এনে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রামপালের কয়লাভিত্তিক মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎকেন্দ্রে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। চোরের দল বিদ্যুৎকেন্দ্রের তামার তারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে।

একই রকম সংবাদ সমূহ

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ওবিস্তারিত পড়ুন

‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’

​শিক্ষা ও অধ্যাত্মচেতনার সমন্বয় ঘটিয়ে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়েবিস্তারিত পড়ুন

  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • পদ্মা ব্যারাজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী
  • আ. লীগ নিয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি: প্রতিমন্ত্রী শাহে আলম
  • পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা