রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগেরহাটের শরণখোলার পল্লীতে চোর আতংক! মসজিদের মাইকের ব্যাটারী চুরি

শরণখোলার খোন্তকাটা ইউনিয়নে চোরদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। চোরদের কবল থেকে মসজিদও রেহাই পাচ্ছে না। ক্রমাগত চুরির ঘটনায় গ্রামবাসীর মাঝে চোরের আতংক বিরাজ করছে। বৃহস্পতিবার দিবাগত রাতে মধ্য খোন্তাকাটা গ্রাম থেকে একটি ব্যাটারী চালিত ইজিবাইক চুরি হয়েছে।

গ্রামবাসীরা জানান, গত এক সপ্তাহের মধ্যে খোন্তাকাটা এলাকায় দুইটি মসজিদ, একটি বসতঘর, দুইটি দোকানে ও একটি ইজিবাইক চুরি হয়েছে। মধ্য খোন্তকাটা গ্রামের বাসিন্দা শরণখোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তা সাংবাদিকদের বলেন, ৩১ আগষ্ট রাতে মধ্য খোন্তকাটা গ্রামের মধু খানের একটি ইজিবাইক, ৩০ আগস্ট রাতে ফুল মিয়া হাওলাদারের বসত ঘরের মালামাল, বাদশা চেয়ারম্যান বাড়ির জামে মসজিদের মাইকের ৩টি ব্যাটারী ও সাউন্ড সিষ্টেম, ২৩ আগস্ট রাতে খোন্তকাটা চারারপাড় গ্রামের খানবাড়ী জামে মসজিদের দুইটি ব্যাটারী, দুইটি মাইকসেট এবং এর দুই দিন আগে চৌমোহানা হাটের দুইটি দোকানের মালামাল রাতের আধারে চোরেরা চুরি করে নিয়ে গেছে।

বর্তমানে চোরের আতংক মানুষ রাতে ঘুমাতে পারেনা। একটি চিহ্নিত চোর চক্র বেপরোয়াভাবে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে ঐ সহকারী অধ্যাপক জানিয়েছেন।

২নং খোন্তকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, গত কয়েক দিন যাবত এলাকায় কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। চোর ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, খোন্তকাটায় একটি ইজিবাইক চুরির খবর পাওয়া গেছে। চুরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং মানুষকে সচেতন করার জন্য এলাকায় আইন শৃঙ্খলা মিটিং করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজরবিস্তারিত পড়ুন

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। নতুনবিস্তারিত পড়ুন

  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • পদ্মা ব্যারাজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী
  • আ. লীগ নিয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি: প্রতিমন্ত্রী শাহে আলম
  • পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা
  • তৃতীয় দফায় খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম