মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাজারে আসলো মৃত্যুর তারিখ নির্ণয়ের ক্যালকুলেটর!

বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। বিজ্ঞানের জাদুর কাঠির ছোঁয়ায় শিশুর জন্মের আগাম তারিখ তো মানুষ অনেক আগে থেকেই জেনে যায়। তবে মৃত্যুর দিনক্ষণ আগে থেকে অনুমান করা তো অসম্ভব।

কিন্তু সেই অসম্ভবকেই বাস্তবে রূপ দিয়েছেন বলে দাবি করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি তারা এমন এক ক্যালকুলেটর আবিষ্কার করেছেন যা পরিবারের বয়স্ক ব্যক্তিদের মৃত্যুর দিন সম্পর্কে আগাম ধারণা দেবে।

বিজ্ঞানীদের দাবি, এই ক্যালকুলেটরের মাধ্যমে আগেভাগেই মৃত্যুর সম্ভব্য তারিখ জেনে যাওয়ায় পরিবারের অন্য সদস্যরা ওই ব্যক্তির সেবা করতে পারবেন।

কিভাবে কাজ করে এই ক্যালকুলেটর?

এই ক্যালকুলেটরে বয়স্কদের রোগের ইতিহাস, কী কী ওষুধ সেবন করেন তা জানাতে হবে। অন্তত ছয়মাস ধরে রোগের ইতিহাস নেওয়ার পর ক্যালকুলেটর মৃত্যুর তারিখ সম্পর্কে ধারণা দেবে।

এরই মধ্যে ওই ক্যালকুলেটর বাজারে এসেছে বলে ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে। অনলাইন এই ক্যালকুলেটর নাম দেওয়া হয়েছে ‘রিস্ক এভালুয়েশন ফর সাপোর্ট: প্রেডিক্টশন ফর এল্ডার-লাইফ ইন কমিউনিটি টুল’ সংক্ষেপে রেসপেক্ট।

২০১৩ থেকে এই ক্যালকুলেটর নিয়ে কাজ শুরু করেছিল বিজ্ঞানীরা। তারা ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত চার লাখ ৯১ হাজার বয়স্ক মানুষের রোগের ইতিহাসের ওপর তথ্য নিয়ে ছিলেন। ওই তথ্যের পর ভিত্তি করেই গবেষণার শুরু করেন বিজ্ঞানীরা। সম্প্রতি সেই গবেষণা সাফল্যের মুখ দেখল।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

দুর্গাপূজায় বাড়লো ছুটি, বাড়লো অনুদানও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে অনুদানের পরিমাণও বাড়িয়েছে সরকার। দুর্গাপূজার জন্যবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা