মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাজেটের নির্দেশনা দিতে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ৮ ঘণ্টার বৈঠক

দীর্ঘ ২০ বছর পর বড় ম্যান্ডেট নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করেছে। আর ক্ষমতা গ্রহণের পর অর্থাৎ আগামী ৭ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করার কথা রয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় স্বল্প সময়ের মধ্যে বাজেট পেশ নতুন সরকারের জন্য অনেকটা চ্যালেঞ্জের। তাই আগামীর বাজেট যাতে জনমনে বিরূপ কোনো প্রতিক্রিয়া তৈরি না করে, সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনি ইশতেহার পূরণে কর্মসংস্থান বাড়ানো এবং শিল্প উদ্যোক্তাদের বেনিফিটের বিষয়টিও আগামী বাজেটে যাতে থাকে, সেই নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের নিয়ে বাজেট-সংক্রান্ত বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-সংক্রান্ত বিষয় নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠক শুরু হয় বৃহস্পতিবার সকাল ১০টায়। বৈঠক চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের নেতৃত্বে আয়কর, ভ্যাট ও শুল্কনীতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনজীবনে যাতে ইমপেক্ট না পড়ে, এমন প্রতিটি প্রস্তাব দেখেছেন এবং এনবিআরকে নির্দেশনা দিয়েছেন। বৈঠকে শিল্প-উদ্যোক্তাদের বেনিফিট বাড়ানো এবং কর্মসংস্থান বাড়ানোরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘বাজেটে মেইনলি ফোকাস ছিল শিল্প উদ্যোক্তাদের বেনিফিট দেওয়া এবং কর্মসংস্থান বাড়ানো। আর বাজেটের কারণে সাধারণ মানুষের জীবনে বা জনজীবনে যাতে ইমপেক্ট না পড়ে। এ-সংক্রান্ত প্রোপোজাল স্যার এক এক করে দেখেছেন বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

বৈঠক সূত্রে আরও জানা যায়, এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী রপ্তানি বাড়াতে নির্দেশনা দিয়েছেন। আগামী অর্থবছরের বাজেটে লং টার্ম পলিসি নিতে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে খাতভিত্তিক বন্ড ফ্যাসিলিটি বাড়ানোর নির্দেশও দিয়েছেন। বিনিয়োগ বাড়াতে একটি কমিটি গঠনেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ধনীদের সম্পদ কর বাড়ানোর বিষয়ে সম্মতি দিলেও সাধারণ মানুষের কষ্ট হয় এমন করারোপ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

এ বিষয়ে বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য এনবিআরকে নির্দেশ দিয়েছেন। আর রপ্তানি খাতকে প্রসারিত করতে সেক্টরভিত্তিক বন্ড ফ্যাসিলিটি বাড়ানোর বিষয়কে গুরুত্ব দিতে বলেছেন। এছাড়া করছাড়ের বিষয়ে যাতে কত সময়ের মধ্যে রিটার্ন আসবে, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে করছাড় দিতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বেভারেজ পণ্যে নতুন করে কর না বাড়ানোর নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ