শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাজেটে কমছে যেসব পণ্যের দাম

বাজেটে শুল্ক পরিবর্তনের কারণে বিভিন্ন পণ্য ও সেবার দাম উঠানামা করে। আগামী অর্থবছরের বাজেটে বিভিন্ন পণ্য ও সেবায় শুল্কের হার রদবদল করা হয়েছে। ফলে বাজেট পাস হলে এসব জিনিসের দামেও পরিবর্তন আসবে।

বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। নতুন বাজেট অনুযায়ী যেসব পণ্যের দাম কমছে-

কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিট:
কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিট আমদানির জন্য নতুন এইচ কোড তৈরি করে আমদানি শুল্ক ১০% হতে কমিয়ে ১% করা হয়েছে।

স্পাইনাল নিডল:
স্পাইনাল নিডলকে সহজলভ্য করতে এটির নতুন এইচ এস কোড তৈরি করে আমদানি শুল্ক ৫% নির্ধারণ করা হয়েছে।

এসেপটিক প্যাক:
এসেপটিক প্যাক আমদানিতে আমদানি শুল্ক ২৫% হতে কমিয়ে ১০% নির্ধারণ করা হয়েছে।

বিদেশি গুঁড়ো দুধ:
পুনঃ মোড়কজাতকরণ শিল্পের বিকাশের জন্য গুড়া দুধ আমদানিতে প্রযোজ্য ২০% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হচ্ছে।

মিথানল:
বাল্ক আকারে মিথানল আমদানির ক্ষেত্রেও আমদানি শুল্ক ১০% হতে কমিয়ে ৫% করা হচ্ছে।

পলিপ্রোপাইলিন ইয়ার্ন:
কার্পেট উৎপাদনকারী শিল্পের কাঁচামাল পলিপ্রোপাইলিন ইয়ার্ন আমদানিতে আমদানি শুল্ক ১০% হতে কমিয়ে ৫% নির্ধারণ করা হচ্ছে।

ম্যাংগানিজ:
ফেরো এলয় উৎপাদনকারী শিল্পের কাঁচামাল ম্যাংগানিজ আমদানিতে আমদানি শুল্ক ১০% হতে কমিয়ে ৫% ধার্য করা হচ্ছে।

এ ছাড়া চাল, ভোজ্যতেল, চিনি, চকলেট, ল্যাপটপ, মোটরসাইকেল, ডেঙ্গুর চিকিৎসাসামগ্রী, আমদানিকৃত কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিট, ক্যানসার চিকিৎসা সরঞ্জাম, কার্পেট, সুইস-সকেট, ইলেকট্রিক মোটর, লোহা জাতীয় পণ্য (রড, বার ও এঙ্গেল), উড়োজাহাজের যন্ত্রাংশ ও মিথানল দাম কমার তালিকায় রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী