রবিবার, জুলাই ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাড়ল পেঁয়াজের দাম

আজ রোববার রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের কেজিতে বেড়েছে পাঁচ টাকা।

এর আগে গতকাল শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনাভাইরাসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার।

লকডাউনের এই সংবাদ ছড়িয়ে পড়লে শনিবার দুপুর থেকে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। পেঁয়াজ, রসুন, আদা, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দোকানে দোকানে ভিড় করেন ক্রেতারা।

ক্রেতারা বাড়তি পণ্য কেনার কারণে সন্ধ্যার পরপরই কোনো কোনো খুচরা দোকানে পেঁয়াজ শেষ হয়ে যায়। রোববার সকালে পাইকারি বাজারে গিয়ে তারা দেখেন পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে গেছে।

এ বিষয়ে মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বলেন, লকডাউনের খবর গতকাল দুপুর থেকেই বাজারে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। সবাই অতিরিক্ত পেঁয়াজ কিনতে শুরু করেন। গতকাল রাত পর্যন্ত পেঁয়াজ ৩০ টাকা কেজি বিক্রি করেছি। আজ যে দামে কেনা পড়েছে তাতে ৩৫ টাকা কেজি বিক্রি করছি। তবে আলু, রসুন ও আদার দাম অপরিবর্তিত রয়েছে।

খিলগাঁওয়ের ব্যবসায়ী আসাদ আলী বলেন, সবাই বাড়তি পেঁয়াজ কেনার জন্য যেভাবে হুমড়ি খেয়ে পড়েছে, তাতে দাম তো বাড়বেই। গতকালের তুলনায় আজ পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে গেছে। তবে আমাদের ধারণা কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম কমে যাবে। কারণ একদিকে বাজারে নতুন পেঁয়াজ আসছে, অন্যদিকে বাড়তি কেনার কারণে বাজারে পেঁয়াজের চাহিদা কমে যাবে।

শ্যামবাজারের পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মাজেদ বলেন, পেঁয়াজের দাম বাড়বে এটা স্বাভাবিক বিষয়। কারণে বাজারে মাল নেই। আমাদের ধারণা সামনে দাম আরও বাড়বে। পাইকারিতে গতকাল ২৩-২৪ টাকা কেজি বিক্রি করা পেঁয়াজ আজ ৩১-৩২ টাকা বিক্রি হচ্ছে।

গতকাল এই ব্যবসায়ী বলেন, এখনও আমাদের কাছে পেঁয়াজের ভালো মজুত রয়েছে। আজ পেঁয়াজের দাম বাড়ার কোনো ঘটনা ঘটেনি। গতকালের মতো আজও পেঁয়াজের কেজি ২৩-২৪ টাকা বিক্রি হচ্ছে। ক্রেতারা অস্বাভাবিক আচরণ না করলে এখান থেকে দাম বাড়ার সম্ভাবনা কম। কিন্তু বাজারে মালের সংকট হলে তখন স্বাভাবিকভাবেই দাম বেড়ে যাবে।

একই রকম সংবাদ সমূহ

বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই প্রকৃত সাংবাদিকতা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজমবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামীতেবিস্তারিত পড়ুন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা
  • পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা
  • মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
  • কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা