শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বান্দরবানের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত

বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর চাকমাপাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম অন্য থাইন চাকমা। তিনি তুমব্রু চাকমাপাড়া এলাকার অংকে থাইন চাকমার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ।

আহত অন্য থাইনের মা ইয়াং মে চাকমা জানান, শুক্রবার দুপুরে গরু নিয়ে আসতে অন্য থাইন ও আরও কয়েকজন যুবক সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যান।

সেখানে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হন অন্য থাইন। পরে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ইয়াং মে চাকমার অভিযোগ, সীমান্তে মিয়ানমার মাইন পুঁতে রেখেছে। সেই মাইন বিস্ফোরিত হয়ে তার ছেলে আহত হয়েছেন। তার ছেলের বাম পা উড়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে বলে দাবি ইয়াং মে চাকমার।

এদিকে, এই ঘটনায় এখন পর্যন্ত বিজিবি ও পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত