সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

বান্দরবান পার্বত্য জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেশব্যাপী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

মুজিববর্ষ উপলক্ষ্যে জনহিতকর কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি’র সার্বিক নির্দেশনার প্রেক্ষিতে ওই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

এ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলায় প্রতিটি উপজেলায় ৬০টি হারে সর্বমোট ৪২০টি আনসার ও ভিডিপি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, পিয়াজ ও সাবান বিতরণ করা হয়।

মো: শাহাবুদ্দীন, উপ মহাপরিচালক, আনসার ও ভিডিপি, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রাম মহোদয়ের সর্বাত্নক সহযোগিতায় এবং মো: সাহাদাত হোসেন, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান পার্বত্য জেলার সার্বিক তত্ত্বাবধানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।

জেলা কমান্ড্যান্ট মো: সাহাদাত হোসেন বান্দরবান সদর উপজেলার খাদ্য সামগ্রী বিতরণকালে তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় মুজিববর্ষ উপলক্ষ্যে জনহিতকর কার্যক্রমের অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় খাদ্য সহায়তা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় বান্দরবান পার্বত্য জেলায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান পার্বত্য জেলার সদস্যদের রাষ্ট্রীয় সকল কর্মসূচি ও বিভিন্ন জনহিতকর কাজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সর্বস্তরের জনগণের কল্যাণ সাধন ও দেশের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া আমাদের একমাত্র ব্রত।’

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক