শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বায়ু দূষণ পরিস্থিতির অবনতি: দিল্লির সব স্কুল-কলেজ ফের বন্ধ

বায়ু দূষণ পরিস্থিতির অবনতি হওয়ায় দিল্লি ও লাগোয়া শহরগুলোর স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। খবর এনডিটিভির।

দিল্লির বায়ু দূষণ পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারি কর্মীদের বাড়ি থেকে অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়া বেসরকারি সংস্থাগুলোর ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজ করতে বলা হয়েছে।

দিল্লির দূষণের ফলে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে করণীয় নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা চলছে কয়েকদিন ধরেই। দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে দিল্লি এবং আশপাশের শহরের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করতে হলো।

মঙ্গলবার গভীর রাতে জানিয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম)। তবে কোভিডের সময় অনলাইনে যেভাবে ক্লাস চলতো সেভাবেই ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিগত কয়েক বছরে বায়ু দূষণ একটি বড় বিপদ হয়ে সামনে এসেছে। ফসলের অবশিষ্ট জ্বালানো, বাজি, কারখানা আর দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া বাহনের সংখ্যা এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।

দিল্লির বায়ু দূষণ এত তীব্র আকার ধারণ করেছে যে, সেখানে নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে উঠেছে। তবে এই দূষণ শুধু দীপাবলী উপলক্ষে দিল্লিতে বাজি পোড়ানো বা পাঞ্জাব-হরিয়ানায় ফসলের অবশিষ্ট জ্বালানোর কারণেই হয়নি। এর পেছনে আরও অনেক কারণ রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা