মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে কলারোয়ায় আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশে বিএনপি’র অপরাজনীতি, অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ওই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার( ২৬ সেপ্টেম্বর) বিকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী ফিরোজ আহস্মেদ স্বপন। বক্তব্যে, তিনি মাননীয় প্রধান মন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা তুলে ধরে বলেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বিএনপি ও জামায়াতের সকল নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডকে প্রতিহত করে দেশের স্থিতিশীলতা ও জনগণের মাঝে শান্তি বজায় রাখতে আ’লীগ নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃনমূল স্তরের দলীয় নেতা- কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, প্রধান শিক্ষক আজিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, আ’লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিরর জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর ফারহানা হোসেন, কাউন্সিলর মেজবাহ উদ্দীন দিলু, কাউন্সিরর আকিমুদ্দীন আকি, আ’লীগ নেতা শফিকুর রহমান, মফিজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর ররহমান।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী