সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, জানালেন তারেক রহমান

জনগণের ভোটে নির্বাচিত হলে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠন না করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, কোনো সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেই কারণে এক ব্যক্তি দুই বারের বেশি যেন প্রধানমন্ত্রী না হতে পারেন, সংবিধানে তা সংযোজন করা হবে।

এছাড়া ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। বলেন, সংস্কার শুধু কাগজে নয়, মানুষ তার ভাগ্যের পরিবর্তন চায়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল লেকশোরে ‘৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা এমন দেশ গড়তে চাই, যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। আগামিতে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচার হয়ে উঠতে পারবেন না।

তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন মানে এক দল থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর নয়। তাই প্রধানমন্ত্রীর সমালোচনার জন্যও যেন কাউকে হেনস্তা না করা হয় সেই বিষয়ে নিশ্চয়তা দেয়া হবে। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা দেয়া হবে।

তারেক রহমান বলেন, আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারত্ব।

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেড় হাজার মানুষকে হত্যা করলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা বা অনুতাপ নেই বলে মন্তব্য করেন তিনি।

৩১ দফা সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, বেকার ভাতা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইউনিয়ন পরিষদ পর্যায়েও সেল সেন্টার নির্মাণ করা হবে। কৃষিকে ইন্ডাস্ট্রি করার জন্য পরিকল্পনা নেয়া হবে, উন্নয়নের নামে দুর্নীতি বন্ধ করা হবে। ঐতিহাসিক খাল খনন কর্মসূচি নেয়া হবে, ব্লু ইকোনমি নিয়ে বিশদ কাজ করা হবে। সব নাগরিকের জন্য আবাসিক সুবিধা নিশ্চিত করা হবে।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, সেখানে বিএনপি ঘোষিত ৩১ দফার সঙ্গে অনেকটাই মিল রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঞ্চালনায় এবং মির্জা ফখরুলের সভাপতিত্বে সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং ৩৮ দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব