সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন কারামুক্ত সাবেক এমপি হাবিব

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাত অনুষ্ঠিত হয়।

একটি রাজনৈতিক মামলায় ৭০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘ প্রায় চার বছর কারাবাসের পর সম্প্রতি জামিনে কারামুক্ত হন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব।
কারামুক্তির পর দলের মহাসচিব এর সাথে সোমবার সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কলারোয়া উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, আব্দুস সালাম মধু প্রমুখ।

বিএনপির পরীক্ষিত নেতা হাবিবের কারামুক্তিতে দলটি আরো বেশি বেগবান হলো এমন অভিপ্রায় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল।

মহাসচিবের সাথে সাক্ষাত শেষে বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব তালা-কলারোয়া তথা সাতক্ষীরা জেলা ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

হাবিবুল ইসলাম হাবিব ৯০ এর স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা ছিলেন। তিনি ডাকসুর নির্বাচিত বিজ্ঞান ও মিলনায়তন সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ভিপি ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে সেসময় রাজধানী ঢাকার রাজপথের পরীক্ষিত ও পরিচিত মুখ ছিলেন হাবিবুল ইসলাম হাবিব।
পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় সহ.শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ও ২০০১ সালের ২৮ অক্টোবরের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীকে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার হাত ধরেই মূলত তালা ও কলারোয়া উপজেলা তথা গোটা সাতক্ষীরা জেলায় বিএনপির প্রগতি অনেকাংশে বৃদ্ধি পায়।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ