বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে হবে। এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে।

শুক্রবার (২১ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি৷

নাহিদ বলেন, এনসিপি মনে করে বিচারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে। আত্মপ্রকাশের পর থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, দায় স্বীকার, অনুশোচনা-পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিজম পুনর্বাসনের শামিল।

তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়। বরং এটি একটি ফ্যাসিবাদী দল। নির্বাচনের ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি। দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজরবিহীন ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে।

সাবেক এ তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা এনসিপি দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে। আওয়ামী লীগ দল এবং মতাদর্শের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৩৬’জুলাই মতামত জানিয়ে দিয়েছে। দল মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সব অধিকার হারিয়েছে। গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে হবে।

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, আগ্রাসনবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতিসহ জুলাই হত্যকাণ্ডের বিচারের কার্যকর অগ্রগতির দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের মন্তব্য অনাকাঙ্ক্ষিত।

একই রকম সংবাদ সমূহ

কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ

নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।বিস্তারিত পড়ুন

‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, কোনো রোগীই যেনবিস্তারিত পড়ুন

উনি এখন লাশের অপেক্ষায় আছেন, হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলবিস্তারিত পড়ুন

  • অনুরোধ করছি আমাকে সীমাবদ্ধ থাকতে দিন: দীনেশ ত্রিবেদী
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক
  • মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী
  • ডিসেম্বরে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
  • বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি
  • স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, সব পর্যায়ে আসছে অটোমেশন
  • কত দিন বৃষ্টি ঝরবে? জানাল অধিদপ্তর
  • রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ফিরতে চায়: রিজভী
  • ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
  • এত মানুষ হত্যার পরও তাদের চরিত্র বদলায়নি: প্রধানমন্ত্রী
  • অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের