মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজয়ীরা নৌকা, আ.লীগ ও সমঝোতার; সংসদে গ্রহণযোগ্য বিরোধী দল কারা?

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে- “নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। তাঁদের প্রায় সবাই আওয়ামী লীগের নেতা। এর অর্থ আগামী পাঁচ বছরে বাংলাদেশের জাতীয় সংসদে বলতে গেলে গ্রহণযোগ্য কোনো বিরোধী দল থাকবে না।”

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৪ -এ ২৯৮ আসনের ফলাফলে আ. লীগ ২২২, স্বতন্ত্র ৬২, জাপা১১, জাসদ ১, ওয়ার্কার্স পার্টি ১ ও কল্যাণ পার্টি ১। আবার এরমধ্যে জাসদ ও ওয়ার্কার্স পার্টির বিজয়ী ২ প্রার্থীর প্রতীক নৌকা। সেই হিসেবে নৌকা জয়ী হয়েছে ২২৪ আসনে। যেহেতু স্বতন্ত্র প্রার্থী প্রায় সকলেই আওয়ামী লীগের নেতা। সেই হিসেবে নৌকা ও আওয়ামী লীগের নেতাদের মোট আসন ২৮৬।

অন্যদিকে জাতীয় পার্টির বিজয়ী ১১ প্রার্থীরা সমঝোতার আসনের। জাতীয় পার্টিকে সাপোর্ট দিয়ে ওই সকল আসনে নৌকার প্রার্থী ছিলো না। সেই হিসেবে নৌকা, আওয়ামী লীগের স্বতন্ত্র ও ছেড়ে দেয়া আসনের জাতীয় পার্টির সবমিলিয়ে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৯৭। আবার কল্যাণ পার্টির একমাত্র প্রার্থীও জিতেছে স্থানীয় আওয়ামী লীগের একটি বড় অংশের সাপোর্টের কল্যাণে। সেই হিসেবে এখন পর্যন্ত নির্বাচন হওয়া ২৯৮ আসনে বিজয়ী ২৯৮ প্রার্থীই নৌকার, আওয়ামী লীগের এবং তাদের সমঝোতার ও সাপোর্টের।

৩০০ আসনের স্থগিত থাকা বাকি ২টি আসনেও এরূপ পরিসংখ্যান হলে শতভাগ পরিপূর্ণতা পাবে।

তাহলে জাতীয় সংসদে সত্যিকারের বিরোধী দল কারা?

একই রকম সংবাদ সমূহ

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেনবিস্তারিত পড়ুন

স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্তবিস্তারিত পড়ুন

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতারবিস্তারিত পড়ুন

  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের : হাসনাত আবদুল্লাহ
  • ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী
  • জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন
  • বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে ধরার কারণ জানালেন ইশরাক
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির