বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদ্যুৎ বিপর্যয়ে অতিষ্ঠ কালিগঞ্জবাসী!

বিদ্যুৎ বিপর্যয়ে অতিষ্ঠ দক্ষিণাঞ্চল সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মানুষ। গত কয়েকদিনে উপজেলায় লোডশেডিং বেড়েছে। আষাঢ়ে ভ্যাপসা গরমে জনজীবন যখন অতিষ্ঠ তখন বিদ্যুতের এমন আসা-যাওযার লুকোচুরি খেলায় দূর্বিষহ বেকায়দায় পড়েছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে বা গ্রামের মানুষজন।

জানা গেছে, প্রয়োজনীয় চাহিদার তুলনায় সরবরাহ কম বলে এই লোডশেডিং। একদিকে ঘনঘন লোডশেডিং অন্যদিকে ঝাপসা গরম প্রকট আকার ধারণ করছে। ফলে উপজেলার হাজার হাজার মানুষ পড়েছেন বড় বিপাকে। এদিকে ঘনঘন বিদুৎ বিভ্রাটের কারনে ছাত্র-শিক্ষক,সাধারণ জনমনে ও সুশীল সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শিক্ষক মহাসিন রেজা মুন্না এ প্রতিবেদকে বলেন, কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মত জঘন্য বিদুৎ লাইন নাই বলে জানা নাই আমার। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারনে বিদুৎ সাশ্রয় হচ্ছে তবুও মারাত্মক লোডশেডিং চলছে কেন বুঝিনা। তাছাড়াও বিশেষ করে নামাজের প্রতিটি ওয়াক্তে বিদুৎ থাকে না।

এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া , দিনের বেলায় প্রচন্ড গরমে বার বার বিদুৎ চলে যাচ্ছে আবার রাত হলেও প্রায় এক ঘন্টা বা আধাঘন্টা বিদুৎ থাকছে না এতে করে আমাদের লেখাপড়া করতে বিঘ্ন হচ্ছে। একদিকে প্রচুর গরমে ঘন ঘন বিদুৎ চলে যাচ্ছে অন্যদিকে পরীক্ষা সন্নিকটে হওয়ায় ভালো ভাবে লেখাপড়া করতে পারছিনা এতেকরে আমাদের পরিবার খুব দুচিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। তাছাড়াও, বিদ্যুৎ না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ দেখাচ্ছেন অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে, সাতক্ষীরা পল্লি বিদুৎ সমিতির কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর সাব জোনাল অফিসের কর্মরত সহকারী জেনারেল ম্যানেজার স্বপন কুমার পাল বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণ গ্যাস স্বল্পতা ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। এজন্যই মূলত বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

তবে তিনি সাধারণ জনগনের উদ্দেশ্য করে বলেন, যদি তারা রান্না-বান্নার কাজটা জালানি কাঠ দিয়ে আর বাড়িতে অপ্রয়োজনে লাইট, ফ্যান না ব্যবহার করলে হয়তো এই ঘন ঘন বিদুৎ বিভ্রাট থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যেতে পারে বলে তিনি আশা করেন।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা