সোমবার, জুন ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিপজ্জনক যে ৭ অ্যাপ ভুলেও ডাউনলোড করবেন না

হ্যাকারদের কারণে এখন নিজের স্মার্টফোনটি সুরক্ষিত রাখা বেশ চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যাতে ক্ষতিকর অ্যাপ থেকে দূরে থাকতে পারেন, তার জন্য সচেষ্ট গুগল।

তাই এবার ক্ষতিকর সাতটি অ্যাপকে সরিয়ে ফেলা হলো গুগল প্লে স্টোর থেকে। সঙ্গে ব্যবহারকারীদের সতর্ক করা হলো, তারা যেন ভুল করেও এসব অ্যাপ ডাউনলোড না করেন।

আসলে একাধিক অ্যাপের মাধ্যমে ‘ত্রোজন’ জোকার ম্যালওয়্যার অজান্তেই আপনার স্মার্টফোনে প্রবেশ করছে বলে জানিয়েছে সাইবার বিশেষজ্ঞরা। কখন পাসওয়ার্ড হাতিয়ে আপনার অ্যাকাউন্ট খালি করে দেবে, আপনি টের পাবেন না। আর যখন জানতে পারবেন অনেক দেরি হয়ে যাবে।

সে কারণেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বিপদ থেকে রক্ষা করতে সাতটি অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে প্লে স্টোর থেকে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপগুলো বিপজ্জনক হয়ে উঠেছে।

১. নাও QR কোড স্ক্যান (Now QR code Scan)

২. ইমোজি ওয়ান কিবোর্ড (EmojiOne Keyboard)

৩. ব্যাটারি চার্জিং অ্যানিমেশনস ব্যাটারি ওয়ালপেপার (Battery Charging Animations Battery Wallpaper)

৫. ড্যাজলিং কিবোর্ড (Dazzling Keyboard)

৬. ভলিউম বুস্টার লাউডার সাউন্ড ইকুয়ালাইজার (Volume Booster Louder Sound Equalizer)

৭. ক্লাসিক ইমোজি কিবোর্ড (Classic Emoji Keyboard)

এ অ্যাপগুলো আপনার স্মার্টফোনে থাকলে এখনই ডিলিট করে ফেলুন। পাশাপাশি জেনে রাখুন কীভাবে ত্রোজন জোকার ম্যালওয়্যারের হাত থেকে বাঁচবে আপনার ফোন। আর অজানা কোনো সোর্স থেকে কোনো অ্যাপ ডাউনলোড না করাই ভালো। সেইসঙ্গে যে অ্যাপগুলো কম সংখ্যায় ডাউনলোড হয়েছে, সেগুলোও এড়িয়ে চলুন।

অ্যাপ ডাউনলোড করার সময় বিস্তারিত তথ্যে অনেক সময় অনেক বানান এবং ইংরেজি লেখায় ভুল থাকে। সেগুলো ডাউনলোড না করাই ভালো। ছয় মাস ধরে ডাউনলোড করা কোনো অ্যাপ ব্যবহার না করে থাকলে তা এখনই ডিলিট করে ফেলুন।

একই রকম সংবাদ সমূহ

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়ে এবার র‌্যাংকিংয়ে ৯৬তম স্থানেবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’