সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় বিরোধীদল কথা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধীদলের নেতারা আওয়ামী লীগের মতো সরকারকে অস্থির রাখতে চান। তাদের বক্তব্য ও রাজনৈতিক অবস্থানেও আওয়ামী লীগের ভাষার প্রতিফলন দেখা যাচ্ছে।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে এবং অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক পরিবেশ তৈরির উদ্যোগ হিসেবে জুলাই সনদ প্রণয়ন করেছে।

বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না—এমন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই। বিএনপি জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে আন্তরিক এবং সে লক্ষ্যেই কাজ করছে।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাই একসঙ্গে কাজ করেছেন এবং সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ সহযোগিতা পাওয়া গেছে। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে, অনেককে গুম ও হত্যার শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে এবং উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করছে। গণভোটের চারটি প্রশ্নের মধ্যে তিনটির সঙ্গে বিএনপি একমত ছিল, একটি বিষয়ে ভিন্নমত ছিল।

তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের চেষ্টা চলছে। এ নিয়ে সংসদে আলোচনা হবে। শব্দচয়ন নিয়ে মতপার্থক্য থাকলেও তা সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করা উচিত।

বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সংসদের ভেতরেই কার্যকর ভূমিকা রাখতে হবে। সংসদের বাইরে না গিয়ে বিরোধীদলকে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করা উচিত।

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার নিন্দাও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বাবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতারবিস্তারিত পড়ুন

  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • আহত আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন পাটওয়ারী
  • বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস
  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি