বিলাল হোসেনকে তুলে নেওয়ার চেষ্টা সাংবাদিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনকে রাজনৈতিক ট্যাগ দিয়ে মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে চাঁদা দাবি, মারধর, মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টা এবং তার বসতবাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। একইসাথে ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকের বৃদ্ধ বাবাকে গ্রেপ্তারের ঘটনায় গভীর শঙ্কা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামে দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি, মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি এবং সাতক্ষীরার সকাল-এর শ্যামনগর ব্যুরো প্রধান বিলাল হোসেনের ওপর ক্ষমতাসীন দলের কতিপয় নেতাকর্মীর নেতৃত্বে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতা ওপর সরাসরি আঘাত এবং সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা প্রচলিত আইন ও প্রেস কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তি করার সুযোগ রয়েছে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে হামলা চালানো তৃণমূলে কর্মরত সাংবাদিকদের চরম নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিচ্ছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক বিলাল হোসেন ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর/বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক আহসান রাজীব (এখন টিভি/জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (এনপিবি নিউজ/দ্য ডেইলি ক্যাম্পাস), নির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন), নির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ (এনটিভি), শামীম পারভেজ (বৈশাখী টিভি), মোশারফ হোসেন (কালের কণ্ঠ), কৃষ্ণ ব্যানার্জি (প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভি), ইমতিয়াজ উদ্দিন (প্রথম আলো), আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন), রাহাত রাজা (গ্লোবাল টিভি), মোজাহিদুল ইসলাম (যুগান্তর), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), শহীদুজ্জামান শিমুল (রানার), নাজমুস সাহাদাৎ জাকির (খবরের কাগজ/চ্যানেল ওয়ান), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (টাইমস টুডে/ভয়েস অব টাইগার), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা২৪), আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা) ও তানজির কচি (বাংলানিউজ)।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা এবং তাঁদের উৎপাদিত পণ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
‘আইনের অঙ্গনে প্রজ্ঞা, ক্রিকেটের মাঠে শ্রেষ্ঠত্ব’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আইনজীবীদের ক্রিকেটবিস্তারিত পড়ুন


