বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী


শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামীর বিশ্বকে যারা নেতৃত্ব দিতে পারবে এমন যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। তাই আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া ধারণা ও জ্ঞানকে শিক্ষার বাস্তব উন্নয়নে কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে সবাইকে।
রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমি-এন্যুয়াল মিটিং ২০২৬ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের ১৫ থেকে ৩০ বছর বয়সি প্রায় পাঁচ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে যাদের শিক্ষা ও মেধা বিকাশের বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে করছে। বর্তমানে বিশাল তরুণ জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে যার যথাযথ শিক্ষাদানের মাধ্যমে তাদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। সে লক্ষ্যে সরকার শিক্ষার আধুনিকায়নে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা,মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং তথ্য-প্রযুক্তির সংযোজনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ট্রেজারার ড. মো. সবুর খানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস-চ্যান্সেলর, শিক্ষাবিদ, শিক্ষাখাত সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিবর্গ।
বাসস
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে,বিস্তারিত পড়ুন

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। ICT কোচিং সেন্টার এবিস্তারিত পড়ুন


