বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব পরিবেশ দিবস : সাতক্ষীরায় হেডের আলোচনা সভা ও বৃক্ষ রোপণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হেড’এর প্রধান কার্যালয়ে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড -এর অর্থায়নে, সম্প্রীতি এইড ফাউন্ডেশনর যৌথ সহযোগিতায় হেড এই কর্মসূচির আয়োজন করে।

হেড-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র শফিকউদ্দৌলা সাগর। হেড-এর নির্বাহী কমিটির সহকারী সম্পাদক রেহেনা পারভীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন এবং অর্জন ফাউন্ডেশনের মহুয়া মঞ্জুরী, হেডের প্রোগ্রাম অফিসার তরিকুল ইসলাম অন্তর প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে হেড-এর ইয়ুথ ও কমিউনিটি গ্রুপের একঝাঁক তরুণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের উপকূলীয় অঞ্চলের পরিবেশ আজ মারাত্মক সংকটের মুখে। আর এই সংকটের পেছনে আমাদের নিজেদের অসচেতনতা ও দায় অনেক বেশি। আমরা যেখানে সেখানে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ফেলছি, যা মাটিকে ধ্বংস করছে এবং আমাদের চারপাশের জলাশয়গুলোকে ভরাট করে তুলছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ একদিন বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়বে। নিজেদের অস্তিত্ব রক্ষায় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার পাশাপাশি আমাদের ব্যাপকভাবে বৃক্ষ রোপণ আন্দোলন গড়ে তুলতে হবে।

পরে প্রাণ সায়ের খালের পাড়ে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয় এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও যুবকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ