মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অক্টোবরে আগামী পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। তিন সদস্যের এই নির্বাচন কমিশন সংবিধান ও নিয়ম অনুযায়ী নির্বাচনের সব কার্যক্রম পরিচালনা করবে।

বিসিবি প্রেরিত প্রেস রিলিজে জানা যায় ঘোষিত তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম—বর্তমানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান। কমিশনের অপর সদস্য হিসেবে থাকছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব)।

বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে ক্রিকেট অঙ্গনে। অক্টোবরের শুরুতে হওয়া এই নির্বাচন দিয়ে ক্রিকেট বোর্ডের নেতৃত্ব কে নেবেন, সে নিয়েই এখন আলোচনার কেন্দ্রবিন্দু দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রীড়া সংশ্লিষ্ট মহল।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান