সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিস্কুটের কার্টনে ফুটফুটে নবজাতক, মুখে টেপ পেচানো!

রাস্তার পাশের দেয়ালের ওপর রাখা একটি বিস্কুটের কার্টন। স্থানীয়দের নজরে পড়ে ওই কার্টন। কয়েকজন এগিয়ে গিয়ে দেখেন ভেতরে নড়াচড়া করছে কিছু। তবে কোনো সাড়া শব্দ নেই। এমন কাণ্ডে ভয় পেয়ে যায় স্থানীয়রা। সবার মনে উঁকি দেয় ভেতরে কি আছে জানার জন্য। পরে স্থানীয়রা খবর দেয় পুলিশে।

ঘটনাস্থলে পুলিশ এসে খোলে বিস্কুটের কার্টন। এরপর মিলল সবার মনের প্রশ্নের উত্তর। সবাই দেখলেন ভেতর এক ফুটফুটে নবজাতক। তবে ছেলে শিশুটি যাতে কান্না করতে না পারে তাই তার মুখে স্কচটেপ পেচানো ছিল।

বরগুনার পাথরঘাটা পৌর শহরের বিএফডিসি মৎস্য ঘাট এলাকায় এমন ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ।

শিশুটিকে পুলিশি হেফাজতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে পুলিশ ওই শিশুর পরিচয় খুঁজছে।

পাথরঘাটা থানার উপপরিদর্শক আবদুল হালিম জানান, বুহস্পতিবার ভোররাতে সংবাদ পেয়ে শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করি। বাচ্চাটি বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের তত্বাবধানে রয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকার জানান, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় খুঁজতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিকভাবে শিশুটির সব ধরণের চিকিৎসা নিশ্চিত করতেও সচেতন রয়েছি আমরা।

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেওবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীরবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর