সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে পাঁচজন নারীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

বুধবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের ২০/২৫জন মানুষ নৌকাযোগে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা তেররশিয়া গ্রামের মো. হোসেন আলীর মেয়ের বৌভাতের অনুষ্ঠানে আসছিলেন। পথে বৃষ্টি শুরু হলে দক্ষিণপাঁকা ঘাট এলাকায় নৌকা থেকে নেমে ঘাটের ঘরে আশ্রয় নেন। এসময় বজ্রপাত ঘটলে ঘাটের ঘরের মধ্যে থাকা দক্ষিণপাঁকা তেররশিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রফিক উদ্দিন (৪২) ও সুন্দরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের নাম না জানা ১৬জনসহ ১৭ জন মারা যান।

এছাড়া এই বজ্রপাতে ঘরের বাইরে থাকা প্রায় ৫/৬জন আহত হয়েছেন বলেও ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, ‌‘বজ্রপাতে ১৭ জনের মৃত্যুর সংবাদটি পেয়েছি। এর মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। বাকি ১৬জনের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে ৫জন মহিলার মৃত্যু হয়েছে।’
তথ্যসূত্র: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি ছেড়ে দেশকে সহনশীলতার রাজনীতির দিকে নিয়ে যাওয়ার আহ্বানবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬বিস্তারিত পড়ুন

  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর