রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেতারে প্রাথমিকের ক্লাস শুরু আজ

বাংলাদেশ বেতার ও ১৬টি কমিউনিটি রেডিও’র মাধ্যমে বুধবার (১২ আগস্ট) থেকে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ‘ঘরে বসে শিখি’ শিক্ষা পাঠ সম্প্রচার শুরু হবে। করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষায় সংসদ টেলিভিশনের পাশাপাশি বেতারের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এই শিক্ষা পাঠ কার্যক্রম সারা দেশে একযোগে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বেতারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পাঠদান সম্প্রচারের এই কার্যক্রম উদ্বোধন করবেন। প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা ৫ মিনিট থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত প্রাথমিক শিক্ষা পাঠদান সম্প্রচার করা হবে। এ ছাড়া বেতারের ওয়েবসাইট http://www.betar.gov.bd/ এবং মোবাইল ফোনের রেডিও অপশনের মাধ্যমেও এ পাঠ সম্প্রচারের অনুষ্ঠান শোনা যাবে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এই ঘোষণা কার্যকর রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী