বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত রিকশাচালককে নতুন রিকশা দিলো বিএনপি

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি সাবেক স্বৈরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি।

গত কয়েকদিন আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় অস্থিরতা সৃষ্টির প্রসঙ্গ টেনে এ অভিযোগ করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত রিকশাচালক সাইফুল ইসলামকে নতুন রিকশা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’। এতে আর্থিক সহায়তা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা তো আলামত দেখছি, গতকাল একটা ঝামেলা হয়েছে পোশাক কারখানায়। ঘটনা হচ্ছে যে, যারা পোশাক কারখানার মালিক, যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী- তাদের কারখানার লোকরা এসে অন্য যেসব কারখানা নিরপেক্ষ অথবা বিএনপি সমর্থিত লোকজনের কারখানায় এসে তারা হামলা করেছে। এটাতো আমরা তথ্য নিয়ে আপনাদের বলছি।’

তিনি বলেন, ‘কে নজরুল ইসলাম? কে সালাম মুর্শেদী? এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়? এরা আওয়ামী লীগের এমপি ছিলেন না? এদের পোশাক কারখানা থেকে এসে একটা কৃত্রিমভাবে, পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে। যেন ছাত্র-জনতার এই বিপ্লব ব্যর্থ হয়ে যায়, এটা যেন টিকে থাকতে না পারে। এ ধরনের ষড়যন্ত্র ওরা করছে।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘এটা শুধু পোশাক কারখানায় নয়, যেমন পাবর্ত্য চট্টগ্রামে একটা তুচ্ছ ঘটনাকে নিয়ে একটা বড় ঘটনা হলো। প্রকৃত স্বৈরাচারের দুষ্টচক্র প্রশাসক থেকে শুরু করে সব জায়গায় তারা সুতার টান দিচ্ছে এবং একটার পর একটা ঘটনা তারা এখানে ঘটাচ্ছে।’

তিনি বলেন, ‘প্রশাসনের বিভিন্ন জায়গায় এমনভাবে ঘাপটি মেরে আছে শেখ হাসিনার অনুচরেরা। তবে কোনো চক্রান্তকারী চক্রান্ত করে তাদের প্রভুদের কাছ থেকে মদদ নিয়েও আর কিছু করতে পারবে না। জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি, এটা ভুলে গিয়েছিলেন শেখ হাসিনা। এ কারণে জনগণের ভোট নেওয়ার চাইতে তিনি নির্বাচন-ভোটের প্রতিষ্ঠানকে ধবংস করে দিয়ে ছাত্রলীগ-যুবলীগকে দিয়ে র‌্যাব-পুলিশকে শক্তিশালী করেছিলেন। তার ভোটের দরকার ছিল না।’

একই রকম সংবাদ সমূহ

গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ছয় মাসে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর প্রায়বিস্তারিত পড়ুন

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী