ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান


সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবকদের মাঝে জার্সি বিতরণ করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী ও জামায়াত নেতা মাওলানা আনিছুর রহমান।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় যুবকদের হাতে এসব জার্সি তুলে দেওয়া হয়।
জার্সি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মাওলানা আনিছুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি মহিব্বুল্লাহ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, মোজাফফর হোসেন, ওমর আলীসহ স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা।
এ উদ্যোগের বিষয়ে মাওলানা আনিছুর রহমান জানান,, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চান।
তিনি আরও বলেন, এলাকার যুবকদের সঙ্গে নিয়ে সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পাশাপাশি ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের মৃত আশরাফ এর পুত্র আলমগীর,বিস্তারিত পড়ুন


