রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে সাতক্ষীরায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ (Global Climate Strike) কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে ও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তরুণ জলবায়ু কর্মীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিডো সাতক্ষীরা ও অ্যাক্টিভিস্টা (Activista) এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ (Global Platform Bangladesh)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ‘ফ্রম ইন্ডিপেন্ডেন্স টু রেজিলিয়েন্স—নো ফিউচার উইদাউট নেচার’ এবং ‘#FossilFreeFuture’ স্লোগানকে সামনে রেখে নানা দাবি তুলে ধরা হয়।

সিডো সাতক্ষীরার নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত, সাতক্ষীরা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, যুব সদস্য মাসুদ রানা, হৃদয় মন্ডল, আরাফাত হোসেন, ময়না, সিহাব সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সংগঠনের যুবনেত্রীবৃন্দ।

কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা হাতে বিভিন্ন সচেতনতামূলক ও প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— ‘সুন্দর পণ্য নয়, সুন্দর পরিবেশ দিন’, ‘আমাদের কান্না শুনতে কি পাও না?’, ‘পরিবেশ ধ্বংসকারী কয়লা বিদ্যুৎ চাই না’, ‘বেঁচে থাকার অধিকার চাই, প্রজন্ম বাঁচাও’, এবং ‘যুদ্ধ নয় শান্তি চাই’। এছাড়া ইংরেজিতে লেখা প্ল্যাকার্ডগুলোতে ‘Save nature, Save future’, ‘Save environment, Save Generations’, ‘Stop killing the nature’ ও ‘No more empty promises’-এর মতো বার্তা দেখা যায়।

হ্যান্ডমাইকে বক্তব্য দেওয়ার সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। তাঁরা অবিলম্বে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ পরিবেশের জন্য ক্ষতিকর সব প্রকল্প বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানোর দাবি জানান। পাশাপাশি বিশ্বনেতাদের ফাঁকা বুলি না দিয়ে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তরুণ কর্মীরা।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা ইয়ুথ সভাপতি রিপন হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার

অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান
  • হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
  • সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ