বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের উপহারের ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স (লাইফ সাপোর্টসহ) উপহার দিচ্ছে ভারত সরকার।

এই উপহারের তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে দিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টার সময় বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
অ‍্যাম্বুলেন্স গুলি বেনাপোল কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকার উদ্দেশে রওনা হবে।

২০২১ সালের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর কালে দেশের স্বাস্থ্যসেবায় বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স এখন ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে এসেছে। বেনাপোল কাস্টমস ও বন্দরের ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে। এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের ১টি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ, ৭ আগস্ট ৩০টি ও আজ ২৬ আগস্ট ৪০ টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে দেশে এলো ৭১ টি অ্যাম্বুলেন্স। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে জানান ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে এতে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, ভারত থেকে বেনাপোল বন্দরে ৪০টি অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার সকালে প্রবেশ করেছে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে অ্যাম্বুলেন্সগুলো উত্তরা মোটরর্স নামের একটি সিএন্ডএফ এজেন্ট খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে আজই অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে রওয়ানা হবে।

একই রকম সংবাদ সমূহ

একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হতে পারেবিস্তারিত পড়ুন

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে সামাজিক মাধ্যমে ছড়ানো বিষয়টিবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল
  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান