মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের ‘ডাবল মিউট্যান্ট’ করোনা যুক্তরাষ্ট্রে

ভারতের পাওয়া নতুন ধরনের ‘ডাবল মিউট্যান্ট’ করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক রোগীর দেহে শনাক্ত হয়েছে। স্যান ফ্রান্সিসকো বে এরিয়াতে ওই রোগী বাস করেন। সোমবার মার্কিন কর্তৃপক্ষ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল-এর বরাতে এখবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়েছে, স্ট্যানফোর্ড হেলথ কেয়ার ক্লিনিক্যাল ভাইরোলজি ল্যাবরেটরিতে ওই রোগীর দেহে এই নতুন ধরনের ভাইরাস পাওয়া গিয়েছে। নতুন এই ধরনকে বলা হচ্ছে ডাবল মিউট্যান্ট। কারণ এই ভাইরাস দু’বার পরিবর্তিত হয়েছে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ পিটার চিন হং বলেন, ভারতীয় এই মিউটেশন দু’বার হচ্ছে। এমন বৈশিষ্ট্য প্রথম দেখা যাচ্ছে করোনাভাইরাসে।

বিশেষজ্ঞদের মতে, ডাবল মিউটেশন মানে হলো, কোনও একটা ভাইরাসে একই সঙ্গে দুইটি মিউটেশন বা পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। ভাইরাসের স্পাইক প্রোটিনে দুইটি মিউটেশন থাকার মানে হলো, সেটি আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় এবং ভাইরাসকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। ফলে এটি আরও বেশি সংক্রামক হয়ে ওঠে।

গবেষকরা এই ধরনে এক জন আক্রান্তের কথা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, আরও সাত জন একই ধরনে আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে এটি নিশ্চিত হওয়ার আরও পরীক্ষার প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) থেকে আনুষ্ঠানিকভাবে এই ডাবল মিউট্যান্ট ধরন শনাক্তের কথা নিশ্চিত করা হয়নি। তবে ইতোমধ্যে তারা অন্য পাঁচটি মিউটেশনের কথা নিশ্চিত করেছে।

ভারতে দ্রুত সংক্রমণ বৃদ্ধির পেছনে নতুন এই ধরনকে দায়ী করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে ভারতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ১৫ ফেব্রুয়ারি দৈনিক সংক্রমিতের সংখ্যা ৯ হাজারের কাছাকাছি থাকলেও ৪ এপ্রিল তা ১ লাখ ছাড়িয়ে গেছে।

ভারত সরকারের তথ্য অনুসারে, নতুন ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট ছাড়াও দেশটিতে ১০ হাজার ৭৮৭টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের আরও ৭৭১টি ধরন শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭৩৬টি যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ভাইরাসের ধরন, ৩৪টি দক্ষিণ আফ্রিকায় পাওয়া ধরন আর একটি ব্রাজিলের ভাইরাসের ধরন পাওয়া গেছে।

একই রকম সংবাদ সমূহ

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান