বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত বাংলাদেশের পাশে ছিল, আছে এবং থাকবে: বিক্রম দোরাইস্বামী

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘ভারত সবসময় বাংলাদেশের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এছাড়া প্রতিবেশী দেশগুলোতে স্থিতিশীলতার মাধ্যমে এই অঞ্চলে সার্বিক অগ্রগতি আসবে। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধন প্রকৃতপক্ষে ট্র্যাজেডি, আত্মত্যাগ ও মহান মানবিক দুর্দশার অনন্য পরিস্থিতিতে রূপ পেয়েছে। বিশেষ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নৃশংস ও গণহত্যাকারী নিপীড়কের মুখোমুখি লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভিত্তি রচনা হয়েছে।

সেই ভিত্তির ওপরই গড়ে ওঠা সম্পর্ক আরও অনেকদূর এগিয়ে যাবে’।

গতকাল শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

তিনি আরও বলেন, ‘আমরা উভয়েই স্বাধীন ও সার্বভৌম জাতি। যেখানে অভিন্ন ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের ঐতিহাসিক বন্ধন রয়েছে।

সেই সঙ্গে উভয় দেশেরই উভয় দেশের প্রতি সম্প্রীতিপূর্ণ সহাবস্থানের মূল্যবোধ, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির প্রতি শ্রদ্ধা রয়েছে। আমরা সত্যিকারের বহুত্ববাদী মূল্যবোধে অনুপ্রাণিত। উভয়েই বুঝি যে, জাতীয় অগ্রগতি কেবল ন্যায়পরায়ণতা, সহানুভূতি এবং সবার জন্য সমান সুযোগের মাধ্যমে অর্জন করা যেতে পারে। ভারত-বাংলাদেশ অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং উভয় দেশের জনগণের সমৃদ্ধির ওপর ভিত্তি করে রচিত।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমাদের অংশীদারিত্ব এবং বন্ধুত্বের এই পঞ্চাশ বছরের সম্পর্কে কেউ কেউ ভুল ব্যাখ্যা করেছেন। একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, নিরাপদ প্রতিবেশী এবং আন্তঃসংযুক্ত উপ-অঞ্চল নিশ্চিত করতে আমাদের একে অপরের সহযোগিতা প্রয়োজন। ভারত সব দেশের সমান অগ্রগতির জন্য এই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই আমরা একটি বিস্তৃতভিত্তিক, জনকেন্দ্রিক উন্নয়ন অংশীদারিত্ব তৈরিতে বিনিয়োগ করছি; যা সব মানুষ এবং সম্প্রদায়ের জন্য। ’

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনেরবিস্তারিত পড়ুন

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ : অতিরিক্ত প্রেস সচিব

ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছেবিস্তারিত পড়ুন

  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
  • সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য