বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিসা জটিলতায় হজ অনিশ্চিত ৩৮ হাজার যাত্রীর!

সৌদি আরবে পবিত্র হজের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন দেশের হজযাত্রীদের বরণ করতে প্রস্তুত দেশটি। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এবার ৮৫ হাজারের বেশি হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন।

শনিবার (১১ মে) আবেদনের সময়সীমা শেষ হতে চললেও এখন পর্যন্ত ভিসা পাননি ৩৮ হাজার হজযাত্রী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বেসরকারি হজ এজেন্সিগুলোকে সতর্ক করেছে এবং জোর দিয়ে বলেছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে হজযাত্রীদের ভিসা নিশ্চিত করতে না পারলে এই দায়ভার তাদের নিতে হবে।

এই অনিশ্চয়তার মধ্যেই বৃহস্পতিবার থেকে চলতি বছরের হজ ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। বিমানের প্রথম হজ ফ্লাইটটি ৪১৫ হজযাত্রী নিয়ে সকাল ৭টায় জেদ্দার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর থেকে যাত্রা করে। সৌদিয়া ও ফ্লাইনাসও বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

ঢাকার আশকোনা হজ কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১ হাজার ৬৭৬ জন হজযাত্রী চারটি ফ্লাইটে সৌদি আরব গেছেন।

এ বছর ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হজ করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে বিমান ৪২ হাজার ৬২৯ জন যাত্রী বহন করবে এবং বাকি যাত্রী বহন করবে সৌদি আরবের দুটি এয়ারলাইনস।

মোট হজযাত্রীর মধ্যে ৮০ হাজার ৮৩৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন বাকি ৪ হাজার ৪১৯ জন।

হজের আগে ১১৬টি এবং হজ শেষে ফিরতি ১২৫টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ১৬ জুন।

আশকোনা হজ অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নির্ধারিত ৪ হাজার ৩২২ জন হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ হাজার হজযাত্রীর ভিসা প্রক্রিয়া করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত