বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভুয়া ওয়ারেশকামে সাতক্ষীরায় বৃদ্ধার সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে ভুয়া ওয়ারেশকাম সৃষ্টি করে ভূমিদস্যু মুর্শিদ আলী কর্তৃক এক বৃদ্ধার সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মৃত.তমেজ উদ্দীন সরদারের স্ত্রী রাবেয়া খাতুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামীর ফুফু থাকো বিবির স্বামী আছরফ সরদার ৪০/৪৫ বছর পূর্বে নি:সন্তান অবস্থায় মারা যান। ব্রহ্মরাজপুর মৌজায় খতিয়ান নং -সিএস ৬৩৬,১৩২৯, এস-এ১৩০৯, খারিজ ১৩৫৯/১, বুজরাত, ৪১৬৪, ডিপি ২০৬৭, দাগ নং- ৬১১২, এস এ ৬১১০, জমির পরিমান ১৩২ শতক সম্পত্তি ফুফু থাকো বিবির একমাত্র ওয়ারেশ হিসেবে ভাইপো তমেজ উদ্দীন প্রাপ্ত হন। সেই অনুযায়ী উক্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন তমেজ উদ্দীন সরদার। কিন্তু তার মৃত্যুর পর ওই সম্পত্তির উপর কু নজর পড়ে বড় খামার গ্রামের মৃত. আকছেদ ঢালীর পুত্র মুর্শিদ আলী ও মো: হাসান আলী গংয়ের। থাকো বিবি’র কোন ওয়ারেশ বা আত্মীয় না হয়েও জালিয়াতির মাধ্যমে ভুয়া ওয়ারেশ সৃষ্টি করে উক্ত সম্পত্তি জোরপূর্বক দখল করে অন্যত্র বিক্রয়ের পায়তারা চালিয়ে যাচ্ছে তারা। উক্ত সম্পত্তি আমাদের ফুফু থাকোর নামে হলেও জালিয়াতকারী মুর্শিদ উক্ত সম্পত্তির তার নানীর ফুফু সূর্যবানের দাবি করে আসছেন। অথচ উক্ত দাগে সূর্যবানের কোন সম্পত্তি নেই। মুর্শিদের নানীর বাড়ি দেবনগর। এখন সম্পত্তি দখলের উদ্দেশ্যে মুর্শিদ বড়খামারে বসবাস করছেন। আর সূর্যবানের পিতার বাড়ি বাঁকালে। তার পিতা মান্দার ঢালী। আর সূর্যবানের একমাত্র কন্যা আজিমন মুর্শিদর আলীর মাতা। সুতরাং সেখানে তাদের কোন সম্পত্তি নেই। আমরা ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারেশ কায়েম সনদপত্র উত্তোলন করেছি।

তিনি আরো বলেন, জালিয়াতির হোতা মুর্শিদের কবল থেকে সম্পত্তি রক্ষা করতে আমরা আদালতে মামলা দায়ের করি। আদালত নিষেধাজ্ঞা জারি করে এবং ইতোমধ্যে সদর থানার পুলিশ তাদেরকে উক্ত সম্পত্তিতে না যাওয়া এবং কোন কাজ না করার নির্দেশ দিলেও মুর্শিদ, তার ভাই হাসান, বোন ফরিদা খাতুন, মৃত কাশেম সরদারের কন্যা রাশিদা, জোহরা খাতুন, মৃত ফজর আলীর স্ত্রী গ্লো খাতুন, আ. কারিকরের কন্যা হালিমা খাতুন, আছের আলীর পুত্র নুরমান, মোহর আলীর পুত্র আব্দুল আলিম ভাড়াটিয়া লোকজন নিয়ে গত ২৬ ফেব্রæয়ারি সীমানা প্রাচীর নির্মাণ করে দখলের চেষ্টা চালালে আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাজ বন্ধ করে দেন। কিন্তু কয়েক দিন পরেই পুনরায় সেখানে কাজ শুরু করে দখলের ষড়যন্ত্র চালাচ্ছে। আমার স্বামী ১০ বছর মারা গেছেন। আর এ সুযোগ কাজে লাগিয়ে ভূমিদস্যুরা আমাদের সম্পত্তি দখলের উদ্দেশ্যে মরিয়া হয়ে ওঠেছে। আমি একজন অসহায় বিধবা বৃদ্ধা মহিলা। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছি।

তিনি ওই সম্পত্তি রক্ষা এবং আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ

সাতক্ষীরা সদর হাসপাতালকে আধুনিক, পরিচ্ছন্ন ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে হাসপাতাল পরিচালনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা

জলবায়ু পরিবর্তন, জলবায়ু ন্যায়বিচার এবং উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তবতা তুলে ধরতে সাংবাদিকদের উৎসাহিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • সাতক্ষীরায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ
  • রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মিটিং ও বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি সিএম নাজমুল
  • সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে কৃষকের সেচ মটর চুরি, বিপাকে ভুক্তভোগী
  • জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব : ‘একটি শিশু, একটি গাছ’
  • সাতক্ষীরার ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
  • সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে পণ্য বিক্রি : বিসমিল্লাহ ফুডকে জরিমানা