বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৌরসভা নির্বাচন

ভোটারদের জন্য রান্না করাচ্ছেন প্রার্থী, খাবার নিয়ে গেলো প্রশাসন!

একপাশে বড় বড় ডেকচিতে চলছে পোলাও রান্না। অন্যপাশে চলছে ভোটগ্রহণ। ভোটারদের কাছে টানতে রান্নার এ বিশাল আয়োজন। তবে শেষমেষ সে আয়োজনে জল ঢেলে দিয়েছে প্রশাসন।

এ ঘটনা কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারখাদা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকার।

জানা গেছে, ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে মহাসমারোহে সকাল থেকে পোলাও রান্নার আয়োজন করেন। বড় বড় ডেকচিতে চলছিল রান্নার কাজ। সেখান থেকে প্যাকেটজাত করে ভ্যানে বোঝাই করে পাঠানো হচ্ছিল ভোটারদের বাড়ি বাড়ি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে সেখানে হানা দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ১০ ডেচকি ও ১০০ প্যাকেট পোলাও। পরে জব্দ করা খাবার এতিমখানার বাচ্চাদের মধ্যে বিতরণ করা হয়।

রান্নার কাজে নিয়োজিতরা জানান, প্রায় ৯ মণ চালের পোলাও রান্না করা হচ্ছিল।

এদিকে আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ খাবার জব্দ করা হয়েছে। পরে খাবারগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

প্রসঙ্গত, কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবি এর আগে ভোটারদের মাঝে নারকেল তেল বিতরণ করতে গিয়ে ১০ হাজার টাকার জরিমানা দেন।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত