ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা : গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি


গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমসের সামনে পথসভা করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পথসভায় দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত সুরক্ষায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ বলেন, “১৬ বছর ধরে বিএনপি রাজপথে প্রকাশ্যে আন্দোলন করেছে, রাতের অন্ধকারে নয়। আজ যারা লুকিয়ে বা রাতের আঁধারে লিফলেট বিতরণ এবং গোপন তৎপরতা চালাচ্ছেন, তাদের পরিষ্কার বলতে চাই—দেশের মাটি অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা সফল হবে না। গোপালগঞ্জকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।”
তিনি আরও বলেন, “ভারত থেকে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ যেন বাংলাদেশে না ঘটে, সে বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীসহ সবাইকে সজাগ থাকতে হবে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে বলছি, জনগণের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা শান্তি চাই, কিন্তু কেউ অশান্তি সৃষ্টি করলে তা বরদাস্ত করা হবে না।”
ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এবং সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন মোল্ল্যার সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন—আলীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, বিএনপি নেতা ফরিদ আহমেদ খান লাল্টু, মো. লুৎফুর রহমান মন্টু ও ডা. জাহাঙ্গীর কবির, হাসান আলী লাল্টু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে ভোমরা স্থলবন্দর ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের জোর দাবি জানানো হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সম্প্রীতির অনন্য আলোকচিত্রে সেরা মাহফুজ আহমেদ
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিকতা, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য দৃশ্য ক্যামেরাবন্দি করেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি বিভিন্ন ফসলের আবাদ ওবিস্তারিত পড়ুন

সাংবাদিক তারেকুজ্জামান খানের দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম
দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এবং পলাশপোলবিস্তারিত পড়ুন


