বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোলায় ইলিশ ধরার দায়ে ১৩৭ জেলের জেল-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা-তেঁতুরিয়া নদীতে ইলিশ শিকার করায় ১০ দিনে ১৩৭ জন জেলের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এসময় জেলেদের কাছ থেকে এক হাজার ৯৫২ কেজি ইলিশ ও দুই লাখ ৮৩ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

বুধবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলার মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম।

তিনি জানান, গত ১ মার্চ থেকে ১০ মার্চ দুপুর ১২টা পর্যন্ত মেঘনা-তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১৩৭ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ৯৪ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪৩ জনের কাছ থেকে দুই লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাল প্রশাসনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া জব্দকৃত ট্রলার ও নৌকা এক লাখ ৩৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

তিনি আরও জানান, মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য বিভাগ কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নিষেধাজ্ঞার সময় ভোলার সাত উপজেলায় এক লাখ ৩৯ হাজার ৩৮ জেলের মধ্যে ৭৮ হাজার জেলেকে ৪০ কেজি করে চারমাস খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হবে।

উল্লেখ্য, জাটকা সংরক্ষণে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ছয়টি জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি