বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে অসহায়ের ভ্যান চুরি, দিশেহারা পরিবার

ভ্যানের আয়ের টাকায় স্ত্রী-সন্তানকে নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন তৌহিদুল ইসলাম বাবু (৫০)। উপার্জনের একমাত্র ভ্যানগাড়িটি চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে কান্নায় ভেঙে পড়ছেন তিনি। তার জীবিকা নির্বাহ যেন অনিশ্চয়তায় পড়েছে। কান্নাবিজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন তার স্ত্রী মাহফুজা বেগম।

শুক্রবার (১৭ মে) রাতে যশোরের মণিরামপুর পৌরসভাধীন দূর্গাপুর গ্রামের বাড়ি থেকে সংসারের একমাত্র উপার্জনের মাধ্যম ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন তারা। তৌহিদুল ইসলাম (বাবু) বয়সের ভারে নুইয়ে পড়েছেন। স্ত্রী, ছেলে ও এক মেয়ে রয়েছে তার। ভ্যান চালিয়ে চারজনের সংসার চালাতেন তিনি।

শুক্রবার রাতের কোন এক সময় নিজের বাড়ি থেকে তার ভ্যানটি চুরি হয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তিনি ভ্যানের সন্ধান পাননি। ঘটনার দিন বিকেলে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি। জরাজীর্ন চারচালা দুই কক্ষের টিনশেড ঘরে স্ত্রী, ছেলে নিয়ে থাকেন তৌহিদুল ইসলাম। স¤প্রতি এনজিও (আ-দ্বীন) থেকে ৬০ হাজার টাকা লোন নিয়ে উপর্জনের একমাত্র ভ্যানটি কিনেছিলেন তিনি।

ভ্যান চালক তৌহিদুল ইসলাম বাবু বলেন, সেদিন ফজরের নামাজ পড়তে উঠে দেখি ভ্যানটি নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যান না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। তার ভাষ্য, বয়স হয়েছে। স্ত্রী-ছেলে নিয়ে ভ্যান চালিয়ে সংসার চলে। লোনের টাকায় ভ্যানটি কিনেছিলাম। নতুন একটি ভ্যান কেনার জন্য সবার সহযোগীতা চান তিনি।

দূর্গাপুর-স্বরুপদাহ ওয়ার্ডের কাউন্সিলর আদম আলী বলেন, ভ্যান চালক বাবু জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সেও ভ্যান চালান। ভ্যানটি চুরি হওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছে পরিবারটি। মণিরামপুর থানার উপ-পরির্দশক আতিকুজ্জামান বলেন, ভ্যান চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ভ্যানটি উদ্ধারে চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন