বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পৌরসভা বালিকা বিদ্যালয়ে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার চারটি স্কুলের তার্কিকরা অংশ গ্রহণ করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, যশোর এর আয়োজনে উপজেলার চারটি স্কুলের সততা সংঘের সদস্যদের অংশগ্রহনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলার নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ, কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পৌরসভা বালিকা বিদ্যালয় ও কেএইচএন কাটাখালী মাধ্যমিক বিদ্যালয় দুইটি গ্রুপে প্রতিযোগিতা করে কেএইচএন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গেীরব অর্জন করেন।

রানারআপ হয় কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে ক্রেষ্ট, সনদ ও পুরস্কার প্রদান করা হয়। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ সম্মানিত অতিথি ও মডারেটারের দায়িত্ব পালন করেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কায়ালয় যশোর এর উপসহকারী পরিচালক তাওহিদুল ইসলাম, কৃষ্ণ পদ বিশ^াস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন, সহকারী অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, এম আলাউদ্দীন, দিলরুবা আফরোজ শিরিনসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি