শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে নারীদের নিয়ে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সিসিডিবি-এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নারীদের নেতৃত্বে উন্নয়ন ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

তারই ধারাবাহিকতায় ২৩ ও ২৪ জুন ২০২৫ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দুই দিনব্যাপী উপকূলীয় নারীদের নিয়ে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণের সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী, সহকারি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুইজন কমিউনিটি অর্গানাইজার ইউরিদা আফরিন ও মেহেরুন ফেরদৌস । আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ, প্রশিক্ষণ টিতে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের মোট ২০ জন সদস্য প্রমূখ।

প্রশিক্ষণটির উদ্দেশ্য ছিল উপকূলীয় এলাকায় অবহেলিত নারীদের নেতৃত্ব প্রদানের ক্ষমতা বৃদ্ধি করে সমাজ সেবায় অবদান রাখতে পারা।

প্রশিক্ষণ শেষে যমুনা রানী বলেন, উক্ত প্রশিক্ষণটি পেয়ে আমার অনেক উপকার হয়েছে। আমি আগে নেতৃত্ব কিভাবে দিতে হয়, নেতৃত্বের প্রকারভেদ আছে এগুলো বুঝতাম না সেগুলো সম্পর্কে এই দুইদিনে আমি জানতে পেরেছি। আশা করি আমিও নেতৃত্ব দিয়ে আমাদের দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।

দীপা মিস্ত্রি বলেন, আমি মানব কল্যাণ নামে একটা ফোরাম এর কোষাধ্যক্ষ কিন্তু নেতৃত্ব এবং সাংগঠনিক ব্যবস্থাপনা সম্পর্কে এমনকি কোষাধ্যক্ষের দায়িত্ব সম্পর্কেও আমার তেমন জ্ঞান ছিল না। উক্ত প্রশিক্ষণটি পেয়ে আমি খুবই আনন্দিত।এই প্রশিক্ষণটি কাজে লাগিয়ে আমার ফোরাম কে আরো উন্নতির শিখরে পৌঁছাতে পারবো। এ ধরণের সহযোগিতা করার জন্য সিসডিবি-এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ