সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেকের ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত যশোরের মণিরামপুরের একই পরিবারের চারজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

নিহতদের ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন হওয়ার পর পরিবারের সদস্যদের তাঁদের পরিচয় নিশ্চিত হওয়ার তথ্য জানানো হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নিহত চারজনের মরদেহ যশোরের মণিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।

নিহতরা হলেন—মণিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান তুহিন (৪১), তাঁর স্ত্রী আফসানা তানজি (৩৬) এবং তাঁদের দুই শিশুসন্তান রোবাইনা (৭) ও সুনাইনা (৩)।

পারিবারিক সূত্রে জানা যায়, নাহিদুর রহমান তুহিন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঢাকায় বসবাস করতেন।

গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেকের ওই রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে তাঁদের স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর এবার নিজ গ্রামে ফিরছে তাঁদের নিথর দেহ। চার সদস্যের এই পরিবারের এমন মর্মান্তিক পরিণতিতে শোকাহত স্বজনেরা তাঁদের শেষবারের মতো দেখার অপেক্ষায় রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০)বিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৌসুমী খাতুনবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ