সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও উইনসেরেক্স (Wincerex) সিরাপ।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীন ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে ভোমরা বিওপির সদস্যরা লক্ষীদাড়ি শ্মশানঘাট এলাকা থেকে ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন। তলুইগাছা বিওপির সদস্যরা শালবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং কালিয়ানী বিওপির সদস্যরা মসজিদ মোড় এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন।

এ ছাড়া কাকডাঙ্গা বিওপির সদস্যরা আমতলা এলাকা থেকে ২ লাখ ৯২ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং চান্দুরিয়া বিওপির সদস্যরা কাঁদপুর এলাকা থেকে ১১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করেন।

বিজিবি জানায়, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছে বিজিবি। অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পেছনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনারবিস্তারিত পড়ুন

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”

“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত