বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মধ্যরাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দোকানঘর পুড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি

সাতক্ষীরা সদর উপজেলায় গভীর রাতে দোকান, বসতঘর ও গোয়ালঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার দহাকুলা এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী গোলাম মোস্তফা (৫৬) বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, বাড়ির সংলগ্ন একটি মুদি দোকান, বসতঘর ও গোয়ালঘর রয়েছে গোলাম মোস্তফার। গত ১২ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের সময় দুর্বৃত্তরা তার দোকানঘর, বসতঘর ও গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে।

রাতে আগুনের তাপ ও ধোঁয়ায় পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে তারা বাইরে এসে আগুন জ্বলতে দেখেন। পরে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা লিটন হোসেন বলেন, গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন গোলাম মোস্তফার দোকানঘরে আগুন জ্বলছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে তিনি ও কয়েকজন স্থানীয় বাসিন্দা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা মালামাল ও ঘরের কিছু জিনিসপত্র পুড়ে যায়।

আরেক বাসিন্দা ফয়জুল হোসেন জানান, ধোঁয়ার কুন্ডুলী দেখে তিনি দ্রæত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন দোকানঘর ও পাশের স্থাপনাগুলোতে আগুন জ্বলছে। তিনি বলেন, আগুনের ধরন দেখে অনেকেরই সন্দেহ হয়েছে এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়। কেউ পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

প্রতিবেশী আজগার আলী বলেন, আগুনের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন দোকানঘর ও গোয়ালঘরের অংশে আগুন জ্বলছে। তিনি বলেন, গোলাম মোস্তফা একজন পরিশ্রমী মানুষ। তার ছোট দোকানটিই ছিল সংসারের প্রধান আয়ের উৎস। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক।

ভুক্তভোগীর স্ত্রী আনোরা পারভীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগুনের তাপ ও ধোঁয়ায় ঘুম ভেঙে গেলে তারা বাইরে এসে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তেই পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বলেন, দোকানের মালামাল, টিভি, ফ্রিজ, নগদ টাকা ও আসবাবপত্র এবং গোয়ালঘরের এখন কীভাবে সংসার চলবে তা ভেবে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

ভুক্তভোগী গোলাম মোস্তফা অভিযোগ করেন, তার কারও সঙ্গে কোনো শত্রæতা নেই। তবুও কে বা কারা রাতের অন্ধকারে এমন ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত হতে পারেননি। তবে আমার যে ক্ষতি হয়েছে এরকম ক্ষতি যেন আর কারো না হয়। আমি এর সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার চায়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন