বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনোনয়ন না পাওয়ায় মাথা মোড়ালেন কংগ্রেস নেত্রী!

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট নিয়ে ঘটছে নানা ঘটনা। এরমধ্যে ফের আলোচনায় আসলেন কংগ্রেস নেত্রী। মনোনয়ন না পাওয়ায় দল ছেড়ে মাথা মুড়িয়ে ফেললেন কংগ্রেস নেত্রী লতিকা সুভাষ।

এ ঘটনায় কেরালার রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (১৫ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ২০১৮ সাল থেকে কেরালার মহিলা কংগ্রেসের সভাপতি পদে থাকার পরও তাকে মনোনয়ন না দেওয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে এমনই এক সিদ্ধান্ত নেন এই নেত্রী। নির্বাচন সামনে রেখে কংগ্রেসে এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।

লতিকা ভারতীয় গণ মাধ্যমকে জানান, জীবনের দীর্ঘ ২০ বছর তিনি দলকে দিয়েছেন। পথে-ঘাটে নেমে এতদিন তিনি মানুষের সেবা করেছেন। দলের জন্য প্রাণপাত করেছেন। কিন্তু দল তাকে যোগ্য মর্যাদা দেয়নি।

এদিকে, পশ্চিমবঙ্গের হুগলির ত্রিবেণী এলাকার বিজেপি নেতা নিরুপম মুখার্জী সোমবার সকালে রেললাইনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কারণ প্রার্থীকে পছন্দ হয়নি তার।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, আত্মহত্যার চেষ্টা করা ওই বিজেপি নেতা নিরুপম মুখার্জীর অভিযোগ সাংসদ লকেট চ্যাটার্জী কোনো স্থানীয় নেতৃবৃন্দের মতামতকে তোয়াক্কা না করে সদ্য বিজেপিতে যোগ দেওয়া দেবব্রত বিশ্বাসকে সপ্তগ্রামের প্রার্থী করতে চাইছেন। যা নিয়ে তীব্র ক্ষোভ দেখতে শুরু করে স্থানীয় নেতাকর্মীরা।

তবে কেউ যে একেবারে আত্মহত্যা করার চেষ্টা করবেন তা কেউ ভাবতে পারেনি। রেললাইনে গিয়ে নিরুপম আত্মহত্যার চেষ্টা করলে দলীয় কর্মীরা সেসময় তাকে বাধা দেয়।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ