বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা ডি.বি হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা

যথাযথ মর্যাদায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ডি.বি ইউনাইটেড স্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল এঁর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা যুদ্ধের সব বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল তার বক্তব্যে বলেন, “২৫ মার্চের সেই নির্মমতা আমাদের চূড়ান্ত স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল, যার ফলে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা স্বাধীন মানচিত্র ও ভূখন্ড অর্জন করেছি। সেই মহান স্বাধীনতার সুফল ভোগ করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান ও শিক্ষক সুকুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানে পবিএ কোরআন থেকে তেলওয়াত দশম শ্রেণির ছাত্র নাজমুল হোসেন ও গীতা পাঠ করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস।
এসময় উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক আবুল হাসান, ফয়জুল হক বাবু, আকলিমা খাতুন, মহসীন উদ্দীন, রেহেনা পারভীন, জয়দেব বাছাড়, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া ও আল-মামুন প্রমুখ। মহান স্বাধীনতা যুদ্ধে শহিদদের রুহের মাগফিরাত কামনার পাশা পাশি দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মাওলানা মহসীন উদ্দীন। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ