শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাধ্যমিকে ভর্তির লটারি সম্পন্ন, ফল জানা যাবে যেভাবে

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির কার্যক্রম অনলাইনে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রীর অনুমতিতে আজিমপুর সরকারি গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাদিয়া আনহু তানহার হাতে কম্পিউটারের মাউসে ক্লিক করে ডিজিটাল লটারি উদ্বোধন করা হয়। এর সঙ্গে সঙ্গে শিক্ষার্থী বাছাই শুরু করে সফটওয়্যার।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের গণমাধ্যমকে জানিয়েছেন, ডিজিটাল অনলাইন লটারি কার্যক্রমে সফটওয়্যারের মাধ্যমে র‌্যানডম পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে ছাত্রছাত্রী নির্বাচন করা হয়েছে। চূড়ান্ত ফলাফলের পাশাপাশি একটি অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করা হয়েছে। এই ফল http://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

এ ছাড়া লটারির ফলাফল তাৎক্ষণিকভাবে টেলিটক ও সফটওয়ারের মাধ্যমে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মেইলে পাঠানো হবে।

নির্ধারিত লিংক থেকে স্কুলগুলো সেই ফলাফল প্রিন্ট করে স্কুলে নোটিশ বোর্ডে টানিয়ে দেবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সারাদেশের ৩৯০টি সরকারি মাধ্যমিক স্কুলে আবেদন পড়ে ৫ লাখ ৭৪ হাজার ৯২৯ জনের। এর মধ্য থেকে মোট ৭৭ হাজার ১৪০টি শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা