বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জ হাইস্কুল এবারো ‘এ’প্লাসে উপজেলার শীর্ষে

হেলাল উদ্দিন, মনিরামপুর: সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে ‘এ’ প্লাসে প্রথম স্থান অধিকার করেছে। এ বিদ্যালয় থেকে এবার এপ্লাস পেয়েছে ৪১ জন। এবার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ শাখা থেকে ৭৫ জন ও ভোকেশনাল শাখা থেকে ৪৯ জন মোট ১২৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। এরমধ্যে সাধারণ শাখা থেকে ৩১ জন ও ভোকেশনাল শাখা থেকে ১০ জন শিক্ষার্থী এপ্লাস পেয়েছে। রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুদ কামাল তুষার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। শুধু শিক্ষায় না, খেলাধুলা স্কাউটিং ও সাংস্কৃতিতেও রয়েছে ব্যাপক সাফল্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ইউনুস আলম, বিদ্যালয়টির ধারাবাহিক এই সাফল্য ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি