শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজধানী ঢাকার লালমাটিয়ায় এনজিও ফোরামের মিলনায়তনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর উদ্যোগে ৩ দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘হিউম্যান রাইটস অ্যান্ড ফ্যাক্ট ফাইন্ডিং স্কিলস’ শীর্ষক এই কর্মশালাটি গত ১৮ আগস্ট শুরু হয়ে ২০ আগস্ট ২০২৬ সমাপ্ত হয়। এতে দেশের ১২টি জেলা থেকে ২৪ জন প্রতিনিধি অংশ নেন—যার মধ্যে ১৬ জন পুরুষ এবং ৮ জন নারী প্রতিযোগী/অংশগ্রহণকারী ছিলেন।
কর্মশালার শুরুতে সাম্প্রতিক হিউম্যান রাইটস ডিফেন্ডারের (এইচআরডি) সদস্য
দেবাশীষ দত্ত ভারতে নিহতের ঘটনায় তাকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
তিন দিনব্যাপী এই কর্মশালায় উদ্বোধনী সেশন, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, যাচাই-বাছাই ও জেন্ডার সম্পর্কিত আইনি কাঠামো বিষয়ে আলোচনা করেন অ্যাডভোকেট সাইদুর রহমান। ফ্যাক্ট ফাইন্ডিংয়ের পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণের কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন দৈনিক প্রথম আলোর পার্থ সাহা। মানবাধিকারের ধারণা, আন্তর্জাতিক কাঠামো ও হিউম্যান রাইটস ডিফেন্ডারদের ভূমিকা তুলে ধরেন ইউএন বাংলাদেশের জাহিদ হোসেন। মানবাধিকার সংশ্লিষ্ট আইনি বিষয়—জিডি, এফআইআর, চার্জশিট, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইন নিয়ে আলোচনা করেন অ্যাডভোকেট মো. খালেদ হোসেন সরকার। এছাড়া ডকুমেন্টেশন, রিপোর্ট রাইটিং ও ফ্যাক্ট ফাইন্ডিংয়ে ডিজিটাল নিরাপত্তার ওপর প্রশিক্ষণ দেন দৈনিক ইত্তেফাকের সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে দায়িত্বে ছিলেন নাহিদ শামস ও সাহিদ মাহফুজ এবং সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয় করেন সোফিয়া হাসিন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে মানবাধাকারের মানবাধিকার লঙ্ঘন রোধ ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানে কার্যকর ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। ফেরদৌসীর পদত্যাগের পরবিস্তারিত পড়ুন

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথাবিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়েবিস্তারিত পড়ুন

  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার
  • ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন
  • ‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ : অতিরিক্ত প্রেস সচিব
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী