সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে : কুড়িগ্রামে জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়—এমন কাজ আমরা করব না। ন্যায়ের পাশে, ইনসাফের পাশে আমরা যত দিন আছি, তত দিন আপনারা আমাদের সঙ্গে থাকবেন। মানবিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন।

আওয়ামী লীগের শাসনামলের কড়া সমালোচনা করে জামায়াতের আমির বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ এ দেশের মানুষের জন্য দুর্ভিক্ষ ছাড়া আর কী উপহার দিতে পেরেছে? একটি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া বাসন্তীকে জাল পরিয়ে এ দেশের ইজ্জত বহির্বিশ্বে নষ্ট করেছে। গত ১৬ বছরে তারা এ দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। গত ১৬ বছরে আওয়ামী লীগ এ দেশের মালিক হিসেবে নিজেদের উপস্থাপন করেছে। অথচ বাংলাদেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। এ দেশে কেউ মেজরিটি আর কেউ মাইনরিটি নয়। সবাই সমান। সব ধর্মের মানুষ সমান। গত ৫৩ বছরের ইতিহাস দেখেন, কারা সংখ্যালঘুদের জমি দখল করেছে। কারা তাদের ভিটেমাটিতে আগুন দিয়ে তাদের উচ্ছেদ করেছে। এই ইতিহাস সবাইকে জানাতে হবে।

তিনি বলেন, আমরা এই কর্মী সম্মেলন থেকে দেশবাসীকে বলতে চাই, যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে এ দেশের মানুষ নিরাপদ। এ দেশের সম্পদ নিরাপদ। ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে না আসে এবং আমরা যেন তাদের আশ্রয়-প্রশ্রয় না দিই।

জামায়াতের আমির বলেন, ‘আওয়ামী লীগ বলেছিল, তারা ক্ষমতা থেকে সরে গেলে এক দিনেই তাদের পাঁচ লাখ নেতা-কর্মীকে খুন করা হবে। জামায়াত নাকি এই খুন করবে। কিন্তু গত ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর নেতৃত্বে কোথাও কোনো খুনের ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ খুনি হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ খুনি নয়। বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক।’

পিলখানা হত্যাকাণ্ডের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে বিডিআর ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে ভারতীয় বাহিনীর পরাজয়ের প্রতিশোধ হিসেবে পিলখানার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কিশোরী ফেলানী হত্যার বিচার বিগত ফ্যাসিস্ট সরকার দুর্বল ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে করতে পারেনি। এসব হত্যাকাণ্ডের প্রতিটির বিচার হবে। খুনিদের কোনো মাফ নেই। বাংলাদেশে অন্যায়ভাবে যত মানুষকে খুন করা হয়েছে, তার প্রতিটির বিচার চাই।’

একই রকম সংবাদ সমূহ

ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দাপ্তরিকবিস্তারিত পড়ুন

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, তাড়াহুড়া করে নয়- জাতীয় স্বার্থের ভিত্তিতেবিস্তারিত পড়ুন

  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
  • রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা আব্বাস-রুমিন ফারহানা-গাজী নজরুলসহ ভোট দেননি ৬ সংসদ সদস্য